প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
প্রথম অধ্যায়
প্রারম্ভিক
১। (১) এই আইন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।
(২) ইহা সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত সিটি কর্পোরেশন এলাকা সংলগ্ন যেসকল এলাকা নির্ধারণ করিবে সেই সকল এলাকায় প্রযোজ্য হইবে।
(৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ হইতে এই আইন কার্যকর হইবে।
* এস, আর, ও নং ২৩-আইন/২০২৬, তারিখ: ১৯ জানুয়ারি,২০২৬ খ্রিস্টাব্দ দ্বারা ৩ পৌষ, ১৪৩০ বঙ্গাব্দ মোতাবেক ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।