প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩

( ২০২৩ সনের ৪৮ নং আইন )

প্রথম অধ্যায়

প্রারম্ভিক

সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(১) “ইমারত” অর্থ Building Construction Act, 1952 (East Bengal Act No. II of 1953) এর section 2(b) এ সংজ্ঞায়িত Building;

(২) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ;

(৩) “কমিটি” অর্থ এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা প্রদানকল্পে নির্বাহী আদেশে গঠিত কমিটি;

(৪) “কোম্পানি” অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর ধারা
২(ঘ) তে সংজ্ঞায়িত কোনো কোম্পানি;

(৫) “চেয়ারম্যান” অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান;

(৬) “জলাধার” অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ২ (কক) তে সংজ্ঞায়িত জলাধার;

(৭) “তহবিল” অর্থ ধারা ৩২ এ উল্লিখিত তহবিল;

(৮) “নির্ধারিত” অর্থ বিধি বা, ক্ষেত্রমত, প্রবিধান দ্বারা নির্ধারিত;

(৯) “নির্বাহী পরিচালক” অর্থ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক;

(১০) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

(১১) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(১২)‌ “ব্যক্তি” অর্থ ব্যক্তি, ব্যক্তিবর্গ, নিবন্ধিত হউক না হউক কোনো প্রতিষ্ঠান, কোম্পানী, সমিতি বা সংস্থাকে বুঝাইবে;

(১৩) “মহাপরিকল্পনা” অর্থ ধারা ১২ এর অধীন প্রণীত মহাপরিকল্পনা;

(১৪) “সদস্য” অর্থ কর্তৃপক্ষের কোনো সদস্য;

(১৫) ‘‘স্থানীয় কর্তৃপক্ষ’’ অর্থ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনসহ কোনো আইনের অধীন কোনো নির্দিষ্ট কার্যাদি সম্পাদনের জন্য প্রতিষ্ঠিত কোনো কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান;

(১৬) “স্থানীয় পরিকল্পনা” অর্থ ধারা ২০ এর অধীন প্রণীত পরিকল্পনা; এবং

(১৭) “ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী” অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের কোনো কর্মচারী;


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs