প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, ইত্যাদি
২২। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মহাপরিকল্পনা বা কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণে কোনো ব্যক্তি স্থানচ্যুত বা বাস্তুচ্যুত কিংবা ক্ষতিগ্রস্ত হইলে কর্তৃপক্ষ উক্ত ব্যক্তিকে দেশে প্রচলিত আইন বা বিধি-বিধান অনুযায়ী ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করিবে।