প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩

( ২০২৩ সনের ৪৯ নং আইন )

অর্জিত আয়ে সুরক্ষা স্বার্থ

২২। (১) যেইক্ষেত্রে জামানত হইতে কোনো আয় অর্জিত হয়, সেইক্ষেত্রে-

(ক) সুরক্ষা চুক্তিতে ভিন্নরূপ কোনো কিছু না থাকিলে অথবা সুরক্ষিত পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুরক্ষা স্বার্থের লেনদেন অনুমোদন করিয়া না থাকিলে, জামানত হইতে অর্জিত আয়ে সুরক্ষিত পক্ষের সুরক্ষা স্বার্থ বহাল থাকিবে;

(খ) সুরক্ষা চুক্তিতে জামানত হইতে অর্জিত আয় চুক্তিভুক্ত কোনো পক্ষের অনুকূলে নির্ধারিত হইবে উহা সুস্পষ্টভাবে উল্লেখ না থাকিলেও, জামানত হইতে অর্জিত আয়ে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত পক্ষের অধিকার সৃষ্টি হইবে।

(২) জামানত হইতে অর্জিত আয়ে সুরক্ষা স্বার্থ অব্যাহত থাকিবে, যদি-

(ক) অর্থায়ন বিবরণী নিবন্ধনের মাধ্যমে মূল জামানতে সুরক্ষা স্বার্থ সম্পূর্ণকরণ করা হইয়া থাকে এবং উক্ত অর্থায়ন বিবরণীতে মূল জামানত ও উহা হইতে অর্জিত আয়ের বিবরণ থাকে; বা

(খ) অর্জিত আয় যদি এইরূপ কোনো ধরনের হয় যাহা অর্থায়ন বিবরণীতে উল্লিখিত মূল জামানতের বিবরণের অন্তর্ভুক্ত; বা

(গ) অর্থায়ন বিবরণী মূল জামানতকে অন্তর্ভুক্ত করে এবং অর্জিত আয় নগদ অর্থ, চেক বা আমানত হিসাবের সমন্বয়ে গঠিত হয়।

(৩) জামানত হইতে অর্জিত আয়ে অব্যাহতভাবে সুরক্ষা স্বার্থ বহাল থাকিবে যদি উক্ত আয় উদ্ভূত হইবার সময় জামানতের উপর সুরক্ষা স্বার্থ সম্পূর্ণকরণ হইয়া থাকে।

(৪) নিবন্ধন ব্যতীত অন্য কোনোভাবে জামানতের উপর সুরক্ষা স্বার্থ সম্পূর্ণকরণ করা হইলে, জামিনদার উক্ত আয়ে সুরক্ষা স্বার্থ অর্জন করিবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এই আইনের অধীন অর্জিত আয়ে সুরক্ষা স্বার্থ সম্পূর্ণকরণ করা না হইলে উহা সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ হিসাবে গণ্য হইবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs