প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫২ নং আইন )

Censorship of Films Act, 1963 রহিতক্রমে সময়োপযোগী করিয়া পুন:প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু দেশীয় চলচ্চিত্র শিল্পের সুরক্ষা, বিকাশ, সংরক্ষণ, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, চলচ্চিত্র শিল্পের সৃজনশীলতা তথা চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে দেশীয় চলচ্চিত্র শিল্পের সুরক্ষা, বিকাশ, সংরক্ষণ, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের চেতনা সংহতকরণ, চলচ্চিত্র শিল্পের সৃজনশীলতা বৃদ্ধি; এবং

যেহেতু চলচ্চিত্রের কারিগরি মানোন্নয়ন, শৈল্পিক গুণাবলি বৃদ্ধি ও নির্মাণশৈলীসহ চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন, চলচ্চিত্র সার্টিফিকেশন সনদ প্রদান এবং সার্টিফিকেশনপ্রাপ্ত চলচ্চিত্র সুষ্ঠুভাবে প্রদর্শনের লক্ষ্যে Censorship of Films Act, 1963 (Act No. XVIII of 1963) রহিতক্রমে সময়োপযোগী করিয়া উহা পুন:প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs