প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫২ নং আইন )

সংজ্ঞা

২।  বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(১) “আপিল কমিটি” অর্থ ধারা ১১ এর অধীন গঠিত আপিল কমিটি;

(২) “চলচ্চিত্র” অর্থ সেলুলয়েড, অ্যানালগ, ডিজিটাল বা অন্য কোনো মাধ্যমে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, কার্টুনচিত্র, অ্যানিমেশনচিত্র বা সরকার কর্তৃক, সময় সময়, বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো চলচ্চিত্র;

(৩) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান;

(৪) “প্রচার সামগ্রী” অর্থ ধারা ৭ এ বর্ণিত কোনো প্রচার সামগ্রী;

(৫) “ব্যক্তি” অর্থে স্বাভাবিক ব্যক্তিসহ কোনো সংবিধিবদ্ধ সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারি কারবার, সংস্থা, কোম্পানি, সমিতি বা সংঘ, সংবিধিবদ্ধ হউক বা না হউক, অন্তর্ভুক্ত হইবে;

(৬) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(৭) “বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড;

(৮) “মূল্যায়ন প্রতীক” অর্থ ধারা ৫ এর উপধারা (৬) এর অধীন নির্ধারিত মূল্যায়ন প্রতীক (rating symbol);

(৯) “যৌথ প্রযোজনা” অর্থ ধারা ১৭ এর অধীন বাংলাদেশ এবং অন্য এক বা একাধিক দেশের প্রযোজক কর্তৃক যৌথভাবে নির্মিত চলচ্চিত্র;

(১০) “সার্টিফিকেশন” অর্থ ধারা ৫ এর উপধারা (৩) এর অধীন প্রদত্ত সার্টিফিকেশন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs