প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫২ নং আইন )

বোর্ডের গঠন

৩। (১) সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র, আমদানিকৃত বিদেশি চলচ্চিত্র, বাংলাদেশি কোনো ব্যক্তি কর্তৃক দেশে বা বিদেশে নির্মিত কোনো চলচ্চিত্র এবং যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র জনসাধারণের মধ্যে যে কোনো মাধ্যমে প্রদর্শনের উদ্দেশ্যে পরীক্ষণ ও সার্টিফিকেশন প্রদানের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে।

(২) ১ (এক) জন চেয়ারম্যান এবং অনধিক ১৪ (চৌদ্দ) জন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে।

(৩) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বোর্ডের চেয়ারম্যান হইবেন।

(৪) বোর্ডের মেয়াদ হইবে ১ (এক) বৎসর, তবে পরবর্তী বোর্ড কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বিদ্যমান বোর্ড উহার কার্যক্রম চলমান রাখিবে।

(৫) বোর্ডের কার্যপদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs