প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫২ নং আইন )

বোর্ডের কার্যাবলি

৪।   এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) চলচ্চিত্রের সার্টিফিকেশন প্রদানের লক্ষ্যে আবেদন গ্রহণ;

(খ) চলচ্চিত্রের শ্রেণিবিন্যাস ও মূল্যায়ন প্রতীকসহ সার্টিফিকেশন প্রদান;

(গ) চলচ্চিত্রের সার্টিফিকেশন সাময়িক স্থগিত বা বাতিলকরণ;

(ঘ) চলচ্চিত্রের প্রচার সামগ্রীর অনুমোদন প্রদান;

(ঙ) যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের সার্টিফিকেশন প্রদান;

(চ) চলচ্চিত্র আমদানি ও রপ্তানির অনুমোদন ও সার্টিফিকেশন প্রদান;

(ছ) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্য কোনো কার্য সম্পাদন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs