প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫২ নং আইন )

প্রচার সামগ্রীর অনুমোদন

৭।  (১) কোনো সার্টিফিকেশনপ্রাপ্ত চলচ্চিত্র বা নির্মাণাধীন চলচ্চিত্রের পোস্টার, ফটোসেট, বিলবোর্ড, ব্যানার অফিস সাজসজ্জা, ট্রেইলার, টিজার, গান, সংলাপসহ কোনো প্রচার সামগ্রী গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচারের পূর্বে বোর্ডের অনুমোদন গ্রহণ করিতে হইবে এবং উক্ত প্রচার সামগ্রীতে চলচ্চিত্রের নাম, প্রযোজক, পরিচালক, মুদ্রণকারী বা পরিস্ফুটনকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকিতে হইবে।

(২) বোর্ড, সিলমোহর যুক্ত করিয়া চলচ্চিত্রের পোস্টার অনুমোদন করিবে এবং উক্ত অনুমোদিত পোস্টারের ১(এক) কপি বোর্ড কার্যালয়ে সংরক্ষণ এবং অপর ১ (এক) কপি সংশ্লিষ্ট প্রযোজক বা পরিচালককে সংরক্ষণের জন্য প্রদান করিবে।

(৩) উপধারা (২) এর অধীন সিলমোহরযুক্ত অনুমোদিত পোস্টারের অনুরূপ পোস্টার জনগণের মধ্যে প্রচারের জন্য সিলমোহর ব্যতীত প্রকাশ করা যাইবে, তবে উক্ত সিলমোহরবিহীন পোস্টারের ১ (এক) কপি সংরক্ষণের জন্য বোর্ড কার্যালয়ে জমা প্রদান করিতে হইবে।

(৪) কোনো চলচ্চিত্রের ট্রেইলার বোর্ড অনুমোদন করিবে এবং অন্যান্য প্রচার সামগ্রী বোর্ড বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক অনুমোদনযোগ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs