প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৮। (১) ধারা ৫ এর উপধারা (২), (৩) ও (৪) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি চেয়ারম্যানের নিকট প্রতীয়মান হয় যে, কোনো একটি সার্টিফিকেশন প্রাপ্ত চলচ্চিত্র জনগণের মধ্যে প্রদর্শিত হওয়া সমীচীন নহে, তাহা হইলে তিনি কারণ উল্লেখপূর্বক উক্ত চলচ্চিত্রের সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিতের আদেশ জারি করিতে পারিবেন।
(২) যদি কোনো জেলা প্রশাসকের নিকট প্রতীয়মান হয় যে, কোনো একটি সার্টিফিকেশনপ্রাপ্ত চলচ্চিত্র তাহার এখতিয়ারভুক্ত জেলার জনগণের মধ্যে প্রদর্শনের অনুপযোগী বা উহার প্রদর্শন জনস্বার্থে স্থগিত করা প্রয়োজন, তাহা হইলে তিনি উক্ত চলচ্চিত্রের প্রদর্শন সাময়িকভাবে স্থগিতের আদেশ জারি করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, সাময়িক স্থগিতাদেশের কারণ উল্লেখপূর্বক বিষয়টি তাৎক্ষণিকভাবে বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করিতে হইবে।
(৩) উপধারা (১) বা (২) এর অধীন কোনো চলচ্চিত্রের সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত থাকাকালে ইহা সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র হিসাবে গণ্য হইবে।
(৪) উপধারা (১) বা (২) এর অধীন জারীকৃত সাময়িক স্থগিতাদেশের অনুলিপি ব্যাখ্যাসহ চেয়ারম্যান কর্তৃক অবিলম্বে সরকারের নিকট প্রেরণ করিতে হইবে।
(৫) সরকার, সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার বা, ক্ষেত্রমত, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, চলচ্চিত্রটিকে সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র হিসাবে ঘোষণা করিতে পারিবে :
তবে শর্ত থাকে যে, সাময়িক স্থগিতাদেশ জারির তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকার, এতদুদ্দেশ্যে কোনো আদেশ জারি না করিলে উক্ত সাময়িক স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলিয়া গণ্য হইবে।