প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫২ নং আইন )

আপিল কমিটি

১১।  (১) সরকার, বোর্ডের সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আপিল আবেদন নিষ্পত্তির জন্য মন্ত্রিপরিষদ সচিব এর সভাপতিত্বে একটি আপিল কমিটি গঠন করিবে, যাহা চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি নামে অভিহিত হইবে।

(২) আপিল কমিটির গঠন ও আপিল নিষ্পত্তির পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে:

তবে শর্ত থাকে যে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার, আদেশ দ্বারা, আপিল কমিটির গঠন ও আপিল নিষ্পত্তির পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

(৩) বোর্ড, আপিল কমিটির সাচিবিক দায়িত্ব পালন করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs