প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১২। (১) বোর্ডের সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি, বোর্ডের সিদ্ধান্ত প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, আপিল দায়ের করিতে পারিবেন।
(২) উপধারা (১) এর অধীন দায়েরকৃত কোনো আপিল নিম্নরূপে নিষ্পত্তি করিতে হইবে, যথা:-
(ক) আপিল কমিটি, আপিল পর্যালোচনায় সন্তুষ্ট হইলে উক্ত চলচ্চিত্র ধারা ৫ এর অধীন প্রদত্ত সার্টিফিকেশনে উল্লিখিত মেয়াদের জন্য বৈধ মর্মে সিদ্ধান্ত প্রদান করিবে এবং সরকার, উক্ত সিদ্ধান্ত প্রাপ্তির পর ১৫ (পনেরো) দিনের মধ্যে উহা আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে;
(খ) আপিল কমিটি, আপিল পর্যালোচনায় সন্তুষ্ট না হইলে উক্ত চলচ্চিত্র সার্টিফিকেশন প্রাপ্তির যোগ্য নহে বা উক্ত চলচ্চিত্র জনসাধারণের মধ্যে প্রদর্শনের উপযোগী নহে মর্মে সিদ্ধান্ত প্রদান করিবে এবং উক্ত সিদ্ধান্ত প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত চলচ্চিত্রকে সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র হিসাবে ঘোষণা করিয়া লিখিতভাবে আবেদনকারীকে উহা অবহিত করিবে;
(গ) আপিল নিষ্পত্তির পূর্বে আপিল দায়েরকারী ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ প্রদান করিতে হইবে।
(৩) উপধারা (২) এর অধীন প্রদত্ত আপিল কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত মর্মে গণ্য হইবে।