প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫২ নং আইন )

কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

১৪।  যেক্ষেত্রে এই আইন বা তদধীন প্রণীত বিধির অধীন কোনো অপরাধী কোনো কোম্পানি বা অন্য কোনো সংবিধিবদ্ধ সংস্থা বা অন্য কোনো ফার্ম হয় সেইক্ষেত্রে, উহার কার্যক্রম পরিচালনার সহিত সম্পৃক্ত প্রত্যেক পরিচালক, অংশীদার, ব্যবস্থাপক, সচিব বা অন্য কোনো কর্মকর্তা বা প্রতিনিধি উক্ত অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, অপরাধটি তাহার জ্ঞাতসারে বা সম্মতিক্রমে হয় নাই বা ইহা রোধের জন্য তিনি সাধ্যমত চেষ্টা করিয়াছিলেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs