প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫২ নং আইন )

যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও সার্টিফিকেশন

১৭।  (১) চলচ্চিত্র শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতার লক্ষ্যে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশ এবং বাংলাদেশের সহিত কূটনৈতিক সম্পর্ক রহিয়াছে এমন এক বা একাধিক দেশের যৌথ প্রযোজনায়, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, চলচ্চিত্র নির্মাণ করা যাইবে।

(২) উপধারা (১) এর অধীন নির্মিত চলচ্চিত্র জনসাধারণের মধ্যে প্রদর্শনের পূর্বে সার্টিফিকেশন গ্রহণ করিতে হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs