প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫২ নং আইন )

বাংলাদেশি চলচ্চিত্রে বিদেশি শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণ এবং বিদেশে দৃশ্য ধারণ

১৮।  (১) চলচ্চিত্র শিল্পের বিকাশ এবং অভিনয় শৈলী ও কারিগরি জ্ঞান আদান প্রদানের লক্ষ্যে কোনো বাংলাদেশি চলচ্চিত্রে বা বাংলাদেশের কোনো নাগরিক কর্তৃক নির্মিত কোনো চলচ্চিত্রে বিদেশি কোনো অভিনয় শিল্পী, কলাকুশলী, সংগীত শিল্পী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, অংশগ্রহণ করিতে পারিবেন।

(২) কোনো বাংলাদেশি চলচ্চিত্র বা বাংলাদেশের কোনো নাগরিক কর্তৃক নির্মিত কোনো চলচ্চিত্রের বিদেশে দৃশ্য ধারণ এবং উহাতে বাংলাদেশি অভিনয় শিল্পী, কলাকুশলী ও সংগীত শিল্পীদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs