প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা
১৮। (১) প্রত্যেক ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ সাপেক্ষে ১ (এক) জন ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা, যে নামেই অভিহিত হউক না কেন, নিয়োগ করিবে এবং তাহার উপর ফাইন্যান্স কোম্পানির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত থাকিবে।
(২) প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতীত অব্যাহতি প্রদান, বরখাস্ত বা অপসারণ করা যাইবে না।
(৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো ফাইন্যান্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ একাদিক্রমে ৩ (তিন) মাসের অধিক শূন্য থাকিবে না।
(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত সময়সীমার মধ্যে কোনো ফাইন্যান্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ পূরণ না হইলে বাংলাদেশ ব্যাংক উক্ত কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করিবার জন্য প্রশাসক নিযুক্ত করিতে পারিবে এবং উক্ত কোম্পানি তাহার বেতন ও অন্যান্য সুবিধা বাবদ ব্যয়ভার বহন করিবে।
(৫) কোনো ফাইন্যান্স কোম্পানির কোনো কর্মকর্তা অর্থ আত্মসাৎ, প্রতারণা, দুর্নীতি, জালিয়াতি, নৈতিক স্খলনজনিত কারণে ঢাকরি হইতে বরখাস্ত হইলে তিনি পরবর্তীতে কোনো ফাইন্যান্স কোম্পানির চাকরিতে নিয়োগের যোগ্য হইবেন না।