প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৯ নং আইন )

সপ্তম অধ্যায়

লাইসেন্সবিহীন অর্থায়ন ব্যবসা

ঘোষণা প্রদানের ক্ষমতা

৪৩। (১) বাংলাদেশ ব্যাংকের নিকট ধারা ৪২ এর অধীন তদন্তের পর যদি প্রতীয়মান হয় যে, কোনো ব্যক্তি ধারা ৪ এর উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া লাইসেন্স ব্যতিরেকে অর্থায়ন ব্যবসা পরিচালনা করিতেছে, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক এতদসংক্রান্ত বিষয়ে একটি ঘোষণা প্রদান করিবে।

(২) বাংলাদেশ ব্যাংক উপ-ধারা (১) এর অধীন ঘোষণা প্রদানের পূর্বে ধারা ৪ এর উপ- ধারা (১) এর বিধান লঙ্ঘনকারী ব্যক্তিকে প্রয়োজনীয় ব্যক্তব্য প্রদানের সুযোগ প্রদান করিয়া ন্যূনতম ২ (দুই) টি জাতীয় দৈনিক পত্রিকায় এতদসংক্রান্ত ঘোষণা প্রকাশ করিবে।

(৩) বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করিলে উপ-ধারা (১) এ বর্ণিত ঘোষণার তথ্য বাংলাদেশের বিদেশি মিশনে প্রেরণ করিবে এবং এইরূপ প্রকাশনার পর উক্ত ব্যক্তি বা উহাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারী বা প্রতিনিধি বা উক্ত প্রতিষ্ঠানের সহিত যে কোনোভাবে সম্পর্কিত কোনো ব্যক্তি উক্ত ঘোষণা সম্পর্কে অবহিত নহেন এই মর্মে কোনো কারণ প্রদর্শন করিতে পারিবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs