প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
(১) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ;
(২) “আচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য;
(৩) “অ্যাক্রেডিটেশন কাউন্সিল” অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সনের ৯ নং আইন) এর অধীন গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল;
(৪) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট;
(৫) “উপউপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য;
(৬) “উপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য;
(৭) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল;
(৮) “কর্তৃপক্ষ” অর্থ সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, বিভাগ, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, বাছাই কমিটি, শৃঙ্খলা কমিটি এবং সংবিধি অনুযায়ী গঠিত অন্যান্য কর্তৃপক্ষ;
(৯) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী;
(১০) “কোষাধ্যক্ষ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ;
(১১) “ডিন” অর্থ অনুষদের ডিন;
(১২) “তপশিল” অর্থ এই আইনের তপশিল;
(১৩) “পরিচালক” অর্থ কোনো ইনস্টিটিউটের পরিচালক;
(১৪) “পরিচালনা পর্ষদ” অর্থ ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ;
(১৫) “পরীক্ষা নিয়ন্ত্রক” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক;
(১৬) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(১৭) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর;
(১৮) “প্রাধ্যক্ষ” অর্থ কোনো হলের প্রধান;
(১৯) “বিজনেস ইনকিউবেটর” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থাপিত বা পরিচালিত কোনো বিজনেস ইনকিউবেটর;
(২০) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(২১) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ;
(২২) “বিভাগীয় চেয়ারম্যান” অর্থ কোনো বিভাগের প্রধান;
(২৩) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত 2[নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়];
(২৪) “মঞ্জুরি কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President’s Order No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh;
(২৫) “মঞ্জুরি কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President’s Order No.10 of 1973);
(২৬) “মূল্যায়ন” অর্থ পরীক্ষা ব্যতীত অন্য কোনো মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতির মান নিরূপণ;
(২৭) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার;
(২৮) “রেজিস্টার্ড গ্র্যাজুয়েট” অর্থ এই আইনের বিধান অনুযায়ী গঠিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট;
(২৯) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোনো ব্যক্তি;
(৩০) “শিক্ষার্থী” অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী;
(৩১) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট;
(৩২) “সংবিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত সংবিধি;
(৩৩) “সংস্থা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো সংস্থা;
(৩৪) “সাংগঠনিক কাঠামো” অর্থ এই আইনের অধীন অনুমোদিত সাংগঠনিক কাঠামো; এবং
(৩৫) “হল” অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত ছাত্রাবাস।