প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-
(১) "অর্গানোগ্রাম" অর্থ আচার্য কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম;
(২) "অর্থ কমিটি" অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি;
(৩) "অনুষদ" অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষদ;
(৪) "অ্যাকাডেমিক কাউন্সিল" অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল;
(৫) "অ্যাক্রেডিটেশন কাউন্সিল" অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সনের ৯ নং আইন) এর ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল;
(৬) "আচার্য" অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য;
(৭) "ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট;
(৮) "উপউপাচার্য" অর্থ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য;
(৯) "উপাচার্য" অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য;
(১০) "কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৭ তে উল্লিখিত কোনো কর্তৃপক্ষ;
(১১) "কর্মচারী” অর্থ ধারা ৮ এ উল্লিখিত কোনো কর্মচারী;
(১২) "ট্রেজারার” অর্থ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার;
(১৩) "ডিন" অর্থ অনুষদের ডিন;
(১৪) "তপশিল” অর্থ এই আইনের তপশিল;
(১৫) "প্রক্টর" অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর;
(১৬) "প্রবিধান” অর্থ ধারা ৪৩ এর অধীন প্রণীত প্রবিধান;
(১৭) "প্রভোস্ট” অর্থ কোনো হলের প্রধান;
(১৮) "পরিকল্পনা ও উন্নয়ন কমিটি" অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি;
(১৯) "পরিচালক” অর্থ কোনো ইনস্টিটিউটের পরিচালক;
(২০) "পরীক্ষা নিয়ন্ত্রক" অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক;
(২১) “বোর্ড অব গভর্নরস" অর্থ ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নরস;
(২২) "বিভাগ" অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ;
(২৩) "বিভাগীয় চেয়ারম্যান” অর্থ কোনো বিভাগের প্রধান;
(২৪) "বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
(২৫) "বিশ্ববিদ্যালয় বিধি” অর্থ ধারা ৪২ এর অধীন প্রণীত বিধি;
(২৬) "মঞ্জুরি কমিশন" অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President's Order No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh;
(২৭) "মঞ্জুরি কমিশন আদেশ" অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President's Order No. 10 of 1973);
(২৮) "রেজিস্ট্রার" অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার;
(২৯) “রেজিস্টার্ড গ্র্যাজুয়েট” অর্থ এই আইনের বিধান অনুযায়ী রেজিস্টারভুক্ত গ্র্যাজুয়েট;
(৩০) "শিক্ষক" অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোনো ব্যক্তি;
(৩১) "শিক্ষার্থী” অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী;
(৩২) "সংবিধি” অর্থ ধারা ৪১ এর অধীন প্রণীত সংবিধি;
(৩৩) "সংস্থা" অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো সংস্থা;
(৩৪) "সিন্ডিকেট" অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট;
(৩৫) "সিলেকশন কমিটি" অর্থ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগের সুপারিশ প্রদানের জন্য গঠিত সিলেকশন কমিটি; এবং
(৩৬) "হল" অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বসবাসের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত ছাত্রাবাস।