প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩

( ২০২৩ সনের ৬১ নং আইন )

উপউপাচার্য

১২।   (১) আচার্য, প্রয়োজনে, তৎকর্তৃক নির্ধারিত শর্তে, ৪ (চার) বৎসর মেয়াদের জন্য উপযুক্ত কোনো অধ্যাপককে উপউপাচার্য পদে নিয়োগ প্রদান করিবেন।

(২) আচার্যের সন্তোষানুযায়ী উপউপাচার্য স্বপদে অধিষ্ঠিত থাকিবেন।

(৩) উপউপাচার্য পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ে অন্যূন ১৮ (আঠারো) বৎসরের অভিজ্ঞতাসহ অন্যূন দ্বিতীয় গ্রেডের অধ্যাপক হইতে হইবে।

(৪) উপউপাচার্য সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs