Print View
[Section Index]
Chapter দ্বিতীয় অধ্যায়
কাউন্সিল প্রতিষ্ঠা, গভর্নিং বডি, নির্বাহী পরিষদ, কার্যাবলি, ইত্যাদি
৭। কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:̶
(ক) হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে স্নাতকোত্তর, ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি বা ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি ডিগ্রিধারীদের বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে নিবন্ধন;
(খ) নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকগণের দেশি-বিদেশি হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার অন্যান্য কোর্স, ডিগ্রি বা যোগ্যতার স্বীকৃতি প্রদান;
(গ) হোমিওপ্যাথিক উচ্চ শিক্ষা ও গবেষণায় আর্থিক অনুদান প্রদান, গবেষণাসমূহের অনুমোদন, স্বীকৃতি ও প্রকাশনাসহ এতদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম গ্রহণ;
(ঘ) হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার নির্ধারিত মান ও হোমিওপ্যাথিক চিকিৎসকগণের নৈতিকতা নিশ্চিতকরণের এবং হোমিওপ্যাথিক চিকিৎসার অসাধু অনুশীলন (practice) প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ;
(ঙ) হোমিওপ্যাথিক চিকিৎসা জার্নাল, সাময়িকী, চিকিৎসা গাইডলাইন, ম্যানুয়েল বা অনুরূপ অন্যান্য দলিলাদির অনুমোদন;
(চ) হোমিওপ্যাথিক চিকিৎসকগণের পেশাগত মান উন্নয়নের জন্য অনুশীলনের ব্যবস্থা করা এবং সময়োপযোগী অন্যান্য প্রশিক্ষণ কোর্সের আয়োজন ও সনদ বিতরণ;
(ছ) হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীর দ্বারা হোমিওপ্যাথিক বিষয়ে গবেষণা বা তাহাদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করা এবং হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক বা হোমিওপ্যাথি বিষয়ে আগ্রহী ব্যক্তিগণের দ্বারা গবেষণা কার্য পরিচালনা; এবং
(জ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নির্বাহী পরিষদের দায়িত্ব ও কার্যাবলি তদারকি;
(ঝ) সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন ও কার্যাবলি সম্পাদন।