Print View

[Section Index]

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩

( ACT NO. ৬৩ OF ২০২৩ )

Chapter দ্বিতীয় অধ্যায়

কাউন্সিল প্রতিষ্ঠা, গভর্নিং বডি, নির্বাহী পরিষদ, কার্যাবলি, ইত্যাদি

রেজিস্ট্রার

১৭।  (১) কাউন্সিলের একজন রেজিস্ট্রার থাকিবেন এবং তাহার নিয়োগ ও কর্মের শর্তাদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

(২) রেজিস্ট্রার নিম্নবর্ণিত দায়িত্ব পালন করিবেন, যথা:̶

(ক) প্রেসিডেন্ট বা চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ক্ষেত্রমত, গভর্নিং বডি এবং নির্বাহী পরিষদের সভার তারিখ, সময় ও আলোচ্যসূচি নির্ধারণ এবং কার্যপত্র ও কার্যবিবরণী প্রস্তুত;

(খ) গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ কর্তৃক সম্পাদিত কার্যাবলির বিবরণ ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ;

(গ) প্রেসিডেন্ট বা চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাউন্সিলের দৈনন্দিন প্রশাসন পরিচালনায় সহায়তা প্রদান; এবং

(ঘ) প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন ও কার্য সম্পাদন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs