প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১০। (১) পরিত্যক্ত বাড়ি নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এবং নিষ্পত্তির জন্য নিম্নরূপ বোর্ড থাকিবে, যথা:̶
(ক) ঢাকা বিভাগীয় শহরের জন্য:
(১) বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা সভাপতি;
(২) 1[তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা, সদস্য];
(৩) জেলা প্রশাসক, ঢাকা সদস্য;
(৪) উপসচিব (মনিটরিং), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সদস্য;
(৫) প্রতিনিধি, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (উপকমিশনার পদমর্যাদার নিম্নে নহে) সদস্য;
(৬) প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (পরিচালক পদমর্যাদার নিম্নে নহে) সদস্য;
(৭) প্রতিনিধি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (পরিচালক পদমর্যাদার নিম্নে নহে) সদস্য;
(৮) প্রধান রাজস্ব কর্মকর্তা, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন সদস্য;
(৯) কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডার, ঢাকা সদস্য;
(১০) 2[অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), ঢাকা বিভাগ, ঢাকা, সদস্য-সচিব];
(খ) অন্যান্য বিভাগীয় শহরের জন্য:
(১) সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার সভাপতি;
(২) সংশ্লিষ্ট জেলা প্রশাসক সদস্য;
(৩) প্রতিনিধি, কমিশনার, মেট্রোপলিটন পুলিশ (উপকমিশনার পদমর্যাদার নিম্নে নহে) সদস্য;
(৪) প্রতিনিধি, সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ (পরিচালক পদমর্যাদার নিম্নে নহে) সদস্য;
(৫) উপপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, আঞ্চলিক কার্যালয় সদস্য;
(৬) প্রধান রাজস্ব কর্মকর্তা, সিটি কর্পোরেশন সদস্য;
(৭) মহানগর মুক্তিযোদ্ধা কমাণ্ডার সদস্য;
(৮) 3[তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত সার্কেল, সংশ্লিষ্ট বিভাগ, সদস্য];
4[(৯) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), সদস্য-সচিব।]
(গ) জেলার জন্য:
(১) সংশ্লিষ্ট জেলা প্রশাসক সভাপতি;
(২) সংশ্লিষ্ট পুলিশ সুপার সদস্য;
(৩) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সদস্য;
(৪) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সদস্য;
(৫) প্রতিনিধি, সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ, যদি থাকে, (পরিচালক পদমর্যাদার নিম্নে নহে) সদস্য;
(৬) উপপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, আঞ্চলিক কার্যালয়, যদি থাকে সদস্য;
(৭) প্রধান নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা সদস্য;
(৮) জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সদস্য;
(৯) নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ সদস্য-সচিব।
(২) পরিত্যক্ত বাড়ি নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এবং নিষ্পত্তির জন্য বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:̶
(ক) পরিত্যক্ত বাড়ির তথ্য সরকার কর্তৃক নির্ধারিত ছক অনুযায়ী সংরক্ষণ;
(খ) পরিত্যক্ত বাড়ি স্থায়ী, অস্থায়ী বরাদ্দ বা ভাড়া প্রদান ও ভাড়া আদায়;
(গ) পরিত্যক্ত বাড়ি স্থায়ী, অস্থায়ী বরাদ্দ বা ভাড়া প্রদানের হার নির্ধারণের সুপারিশ সরকারের নিকট প্রেরণ;
(ঘ) পরিত্যক্ত বাড়ি বিক্রয়ের সুপারিশ সরকারের নিকট প্রেরণ;
(ঙ) পরিত্যক্ত বাড়ি বিক্রয় মূল্যের হার নির্ধারণের সুপারিশ সরকারের নিকট প্রেরণ;
(চ) পরিত্যক্ত বাড়ি স্থায়ী বরাদ্দ বা বিক্রয়ের অনুমোদন প্রাপ্তির পর রেজিস্ট্রিকরণ;
(ছ) পরিত্যক্ত বাড়ি অবমুক্তকরণের সুপারিশ সরকারের নিকট প্রেরণ;
(জ) পরিত্যক্ত বাড়ি বিক্রয় তালিকায় স্থানান্তরের সুপারিশ সরকারের নিকট প্রেরণ;
(ঝ) পরিত্যক্ত বাড়ির নিম্ন আদালতের মামলা পরিচালনা এবং রায় সরকারের নিকট অবহিতকরণ;
(ঞ) ধারা ৪ এর উপ-ধারা (১) এর দফা (ক) এ উল্লিখিত পরিত্যক্ত বাড়ির অবৈধ দখলদার উচ্ছেদকরণ এবং সরকারকে অবহিতকরণ;
(ট) ধারা ৪ এর উপ-ধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত পরিত্যক্ত বাড়ির দখল গ্রহণ এবং সরকারকে অবহিতকরণ;
(ঠ) পরিত্যক্ত বাড়ির রেকর্ড সংশোধন;
(ড) পরিত্যক্ত বাড়ির প্রকৃত ডিএন হোল্ডার যাচাই, সংরক্ষণ এবং সরকারকে অবহিতকরণ;
(ঢ) বহুতল ভবন নির্মাণের প্রস্তাব সরকারের নিকট প্রেরণ; এবং
(ণ) সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য নির্দেশনা বা দায়িত্ব পালন।
(৩) পরিত্যক্ত বাড়ি বিক্রয় বা স্থায়ী বরাদ্দ বা হস্তান্তরের নিমিত্ত জমি ও অবকাঠামোর মূল্য নির্ধারণ করিবার জন্য নিম্নরূপ মূল্যায়ন কমিটি থাকিবে, যথা:̶
(ক) বিভাগীয় শহরের জন্য:
(১) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (এপিএমবি/রাজস্ব) আহবায়ক;
(২) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সদস্য;
(৩) প্রতিনিধি, সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ, যদি থাকে, সদস্য;
(৪) উপপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, আঞ্চলিক কার্যালয় (যদি থাকে) সদস্য;
(৫) প্রধান রাজস্ব কর্মকর্তা, সিটি কর্পোরেশন সদস্য;
(৬) জেলা রেজিস্ট্রার সদস্য;
(৭) নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ সদস্য-সচিব।
(খ) জেলা শহরের জন্য:
(১) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহবায়ক;
(২) প্রতিনিধি, সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষ, যদি থাকে, সদস্য;
(৩) উপপরিচালক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, আঞ্চলিক কার্যালয়, যদি থাকে, সদস্য;
(৪) প্রধান রাজস্ব কর্মকর্তা, সিটি কর্পোরেশন/পৌরসভা সদস্য;
(৫) জেলা রেজিস্ট্রারের প্রতিনিধি সদস্য;
(৬) নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ সদস্য-সচিব।
(৪) সরকার, প্রয়োজনে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (২) ও (৩) এর অধীন গঠিত বোর্ড বা মূল্যায়ন কমিটির সদস্য সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে।