প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪

( ২০২৪ সনের ০২ নং আইন )

অফশোর ব্যাংকিং কার্যক্রম আরম্ভ ও অবহিতকরণ

৫।   (১) লাইসেন্স ইস্যুর তারিখ হইতে ৬ (ছয়) মাস অথবা বাংলাদেশ ব্যাংক কর্তৃক বর্ধিত সময়সীমার মধ্যে অফশোর ব্যাংকিং ইউনিট উহার কার্যক্রম আরম্ভ করিবে, অন্যথায় উহার লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলিয়া গণ্য হইবে।

(২) সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক উহার অফশোর ব্যাংকিং ইউনিটের কার্যক্রম আরম্ভ করিবার ৭ (সাত) দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে অবহিত করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs