প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪

( ২০২৪ সনের ০২ নং আইন )

লাইসেন্স স্থগিত, বাতিল ইত্যাদি

৭।   (১) বাংলাদেশ ব্যাংক নিম্নবর্ণিত কোনো কারণে কোনো অফশোর ব্যাংকিং ইউনিটকে প্রদত্ত লাইসেন্স স্থগিত বা বাতিল করিতে পারিবে, যথা:-

(ক) লাইসেন্সে উল্লিখিত শর্ত বা এই আইনে বা আপাতত বলবৎ কোনো আইনের কোনো বিধান লঙ্ঘন করিয়া থাকিলে বা উহার কৃত কোনো অপরাধ প্রমাণিত হইলে;

(খ) জনস্বার্থ বিরোধী কোনো কার্য সম্পাদন করা হইলে;

(গ) উহার কোনো কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি দ্বারা দাখিলকৃত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিকট মিথ্যা প্রমাণিত হইলে; এবং

(ঘ) ধারা ১১ এর অধীন প্রদত্ত কোনো গ্যারান্টি পরিপালন না করিলে।

(২) এই ধারার অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্স স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত সংশ্লিষ্ট তফসিলি ব্যাংককে অবহিতকরণের তারিখ হইতে কার্যকর হইবে।

(৩) এই ধারার অধীন কোনো অফশোর ব্যাংকিং ইউনিটের লাইসেন্স স্থগিত বা বাতিলের সিদ্ধান্তের ফলে কোনো তফসিলি ব্যাংক সংক্ষুব্ধ হইলে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত উহাকে অবহিত করিবার তারিখের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের নিকট তাহা পুনর্বিবেচনার আবেদন করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs