প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪

( ২০২৪ সনের ০২ নং আইন )

অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নীতিমালা

১২।   (১) অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক পর্ষদের অনুমোদিত নীতিমালা থাকিতে হইবে।

(২) তফসিলি ব্যাংকের অফশোর কার্যক্রমের জন্য পৃথক হিসাবপত্র সংরক্ষণ করিতে হইবে যাহা আর্থিক এবং অন্যান্য কার্যক্রম যাচাইয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হইবে।

(৩) অফশোর ব্যাংকিং কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনা (Asset Liability Management) গাইডলাইনস প্রযোজ্য হইবে।

(৪) বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদনে অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিট হইতে অফশোর ব্যাংকিং ইউনিটে তহবিল স্থানান্তর করা যাইবে।

(৫) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত সকল ফান্ডেড ও নন-ফান্ডেড সীমা তফসিলি ব্যাংকের অফশোর ব্যাংকিং ব্যবসার জন্য প্রযোজ্য হইবে।

(৬) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত সকল ধরনের প্রতিবেদন দাখিলের বিষয়টি তফসিলি ব্যাংকের অফশোর ব্যাংকিং ব্যবসায়ের জন্য প্রযোজ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs