প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪

( ২০২৪ সনের ০২ নং আইন )

নিরীক্ষক নিয়োগ

১৭।   (১) তফসিলি ব্যাংকের নিয়োজিত নিরীক্ষক সংশ্লিষ্ট ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটেরও নথিপত্র এবং হিসাব নিরীক্ষা করিবে।

(২) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত সময়ের মধ্যে অফশোর ব্যাংকিং ইউনিট উহার আর্থিক বিবরণী বাংলাদেশ ব্যাংকে দাখিল করিবে।

(৩) বাংলাদেশ ব্যাংক যদি তফসিলি ব্যাংক কর্তৃক নিয়োজিত নিরীক্ষকের প্রদত্ত বার্ষিক বিবরণীকে অগ্রহণযোগ্য বলিয়া মনে করে, তাহা হইলে, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের খরচে অপর একজন নিরীক্ষক নিয়োগ করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs