প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪

( ২০২৪ সনের ০২ নং আইন )

হেফাজত

২৯।   (১) এই আইন কার্যকর হওয়া সত্ত্বেও, বাংলাদেশ ব্যাংক হইতে অনুমোদনপ্রাপ্ত বিদ্যমান সকল অফশোর ব্যাংকিং ইউনিটের অফশোর ব্যাংকিং কার্যক্রম চলমান থাকিবে এবং এই আইনের অধীন উহাদের পুনরায় কোনো আবেদন দাখিলের প্রয়োজন হইবে না এবং অনুমোদনপ্রাপ্ত বিদ্যমান সকল অফশোর ব্যাংকিং ইউনিট এই আইনের আওতায় লাইসেন্সপ্রাপ্ত বলিয়া গণ্য হইবে।

(২) অফশোর ব্যাংকিং কার্যক্রম সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত নির্দেশনা, সার্কুলার ও সার্কুলার পত্রসমূহ, এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, নূতনভাবে প্রণয়ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs