প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২৪

( ২০২৪ সনের ০৩ নং আইন )

২০০৬ সনের ১৯ নং আইনের তফসিল এর সংশোধন

১০।   উক্ত আইনের তফসিল এর—

(ক) প্রথম অংশ: ফৌজদারী মামলাসমূহ এর—

(অ) ক্রমিক নং ৩, ৫, ৬ ও ৭ এ উল্লিখিত “৭৫ (পঁচাত্তর) হাজার” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৩ (তিন) লক্ষ” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(আ) ক্রমিক নং ৪ এ উল্লিখিত “৫০ (পঞ্চাশ) হাজার” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৩ (তিন) লক্ষ” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) বিদ্যমান দ্বিতীয় অংশ: এর পরিবর্তে নিম্নরূপ দ্বিতীয় অংশ: প্রতিস্থাপিত হইবে, যথা:—

“দ্বিতীয় অংশ: দেওয়ানী মামলাসমূহ

 

ক্রমিক নং

মামলার বিষয়

পরিমাণ

()

()

()

কোনো চুক্তি, রশিদ বা অন্য কোনো দলিল মূলে প্রাপ্য অর্থ আদায়ের মামলা

 

যখন দাবীকৃত অর্থের পরিমাণ অথবা অস্থাবর সম্পত্তির মূল্য অথবা অপরাধ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তির মূল্য অথবা বকেয়া ভরণপোষণের পরিমাণ অনধিক (তিন) লক্ষ টাকা হয়

 

কোনো অস্থাবর সম্পতি পুনরুদ্ধার বা উহার মূল্য আদায়ের মামলা

 

স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বৎসরের মধ্যে উহার দখল পুনরুদ্ধারের মামলা

 

কোনো অস্থাবর সম্পত্তির জবর দখল বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা

 

গরাদি পশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণের মামলা

 

কৃষি শ্রমিকদের পরিশোধ্য মজুরি ক্ষতিপুরণ আদায়ের মামলা

 

কোনো স্ত্রী কর্তৃক তাহার বকেয়া ভরণপোষণ আদায়ের মামলা

 

ব্যাখ্যাএই ক্রমিকে বর্ণিত বিধান অন্য যে কোনো আইনে প্রদয় প্রতিকারের অতিরিক্ত হিসাবে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হইবে এবং বলবৎ অন্য কোনো আইনের এখতিয়ার বর্ণ করিবে না

 


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs