প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২৪

( ২০২৪ সনের ০৫ নং আইন )

তৃতীয় অধ্যায়

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর সংশোধন

২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

৪।   মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর—

ক) দফা (২১) এর—

(অ) উপ-দফা (ঘ) এর শেষাংশে উল্লিখিত "বা” শব্দ বিলুপ্ত হইবে;

(আ) উপ-দফা (ঙ) এর প্রান্তস্থিত "।" দাঁড়ি চিহ্নের পরিবর্তে ";" সেমিকোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং সেমিকোলন চিহ্নের পর "বা" শব্দ সংযোজিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন উপ-দফা (চ) সংযোজিত হইবে, যথা:—

"(চ) দশ কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভারযুক্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান।"; এবং

(খ) দফা (২৯) এর পরিবর্তে নিম্নরূপ দফা (২৯) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(২৯) "কর ভগ্নাংশ" অর্থ নিম্নবর্ণিত ভগ্নাংশ,

যথা:- {R/(১০০+ R)}

যেইক্ষেত্রে, R অর্থ ধারা ১৫ (৩) এ উল্লিখিত মূসক হার;"।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs