প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
১৪। আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর –
(ক) সর্বত্র উল্লিখিত “আর্থিক প্রতিষ্ঠান”, “আর্থিক প্রতিষ্ঠানকে”, “আর্থিক প্রতিষ্ঠানে” ও “আর্থিক প্রতিষ্ঠানের” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “ফাইন্যান্স কোম্পানি”, “ফাইন্যান্স কোম্পানিকে”, “ফাইন্যান্স কোম্পানিতে” ও “ফাইন্যান্স কোম্পানির” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) ধারা ৬৭ এর উপ-ধারা (৮) এর দফা (ক) তে উল্লিখিত “আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৯ নং আইন) শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(গ) সর্বত্র উল্লিখিত “Customs Act, 1969 (Act No. IV of 1969)” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) শব্দগুলি, কমা, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(ঘ) ধারা ১৪২ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “অধ্যায়ের অধীন” শব্দগুলির পরিবর্তে “অংশের অধীন” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(ঙ) ধারা ২৬০ এর উপ-ধারা (৬) এ উল্লিখিত “১৬৭” সংখ্যাটির পরিবর্তে “১৬৬” সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে।