প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২৪

( ২০২৪ সনের ০৫ নং আইন )

চতুর্থ অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের ধারা ৪৬ এর সংশোধন

২৩।  উক্ত আইনের ধারা ৪৬ এর—

(ক) উপ-ধারা (৩) এর সারণীর (২) নং কলামের “ক্রয়লব্ধ অর্থ” শিরোনামের পরিবর্তে “বিক্রয়লব্ধ অর্থ” শিরোনামটি প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (৫) এ উল্লিখিত “প্রাপ্ত অর্থ” শব্দগুলির পর “বা বিক্রয়লব্ধ অর্থ” শব্দগুলি সংযোজিত হইবে;

(গ) উপ-ধারা (৭) বিলুপ্ত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs