প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০২৪

( ২০২৪ সনের ০৫ নং আইন )

চতুর্থ অধ্যায়

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন

২০২৩ সনের ১২ নং আইনের ধারা ৫৫ এর সংশোধন

২৫।  উক্ত আইনের ধারা ৫৫ এর—

(ক) দফা (থ) তে উল্লিখিত “যেকোনো দায়” শব্দগুলির পরিবর্তে “কোনো বিয়োজন বা কোনো দায়ের বিপরীতে সৃষ্ট কোনো বিয়োজন” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) দফা (ধ) তে উল্লিখিত “ভূমি বা আঙ্গিনার” শব্দগুলির পরিবর্তে “পরিসম্পদের” শব্দটি প্রতিস্থাপিত হইবে;

(গ) দফা (প) এর পরিবর্তে নিম্নরূপ দফা (প) প্রতিস্থাপিত হইবে, যথা:-

(প) এই আইনে অনুমোদন গ্রহণের বিধান রহিয়াছে কিন্তু অনুমোদন গ্রহণ করা হয় নাই এইরূপ কোনো তহবিলে প্রদত্ত অর্থ;”।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs