প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
২৯। উক্ত আইনের ধারা ৬৭ এর—
(ক) উপ-ধারা (৪) এ উল্লিখিত “তাহা” শব্দটির পর “সংশ্লিষ্ট আয়বর্ষে” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
(খ) উপ-ধারা (১৩)—
(অ) এ দুইবার উল্লিখিত “দান” শব্দটি বিলুপ্ত হইবে;
(আ) এর শর্তাংশ (ক) এ উল্লিখিত “দাতার ব্যাংক হিসাব হইতে উত্তোলিত হইলে” শব্দগুলির পরিবর্তে “দাতা ও গ্রহীতার রিটার্নে প্রদর্শিত হইলে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;
(গ) উপ-ধারা (১৫) বিলুপ্ত হইবে।