প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
৫২। উক্ত আইনের ধারা ১৫৩ এর—
ক) উপান্তটীকায় উল্লিখিত “ব্যক্তিগত” শব্দটি বিলুপ্ত হইবে;
খ) উপ-ধারা (১) এ উল্লিখিত “ব্যক্তিগত” শব্দটি বিলুপ্ত হইবে;
(গ) উপ-ধারা (৫) এর দফা (ঙ) এ উল্লিখিত “সরকারের” শব্দটির পূর্বে “এতিমখানা, অনাথ আশ্রম, ধর্মীয় উপাসনালয় এবং” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।