প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
৮৬। উক্ত আইনের সপ্তম তফসিলের—
(ক) অনুচ্ছেদ ১ এর-
(অ) উপ-অনুচ্ছেদ (ক) তে উল্লিখিত “কোম্পানি” শব্দটির পর “, তহবিল ও ট্রাস্ট” কমা ও শব্দগুলি সন্নিবেশিত হইবে;
(আ) উপ-অনুচ্ছেদ (খ) তে উল্লিখিত “কোম্পানি” শব্দটির পর “, তহবিল ও ট্রাস্ট” কমা ও শব্দগুলি সন্নিবেশিত হইবে;
(খ) অনুচ্ছেদ ৩ এর পর নিম্নরূপ নূতন অনুচ্ছেদ ৪ সন্নিবেশিত হইবে, যথা:—
“৪। ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুযায়ী রিটার্ন দাখিলে বাধ্য নহে এইরূপ কোনো কোম্পানি কর্তৃক প্রাপ্ত যেকোনো প্রকারের গ্রস আয়ের উপর ২০% (বিশ শতাংশ) হারে করারোপিত হইবে এবং বোর্ড কর্তৃক জারিকৃত লিখিত আদেশে উল্লিখিত পদ্ধতিতে পরিশোধিত হইবে:
তবে শর্ত থাকে যে,—
(১) নিম্নবর্ণিত আয়সমূহ উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:—
(ক) করমুক্ত কোনো আয়;
(খ) কোনো দান বা অনুদান;
(গ) কোনো প্রকারের কর, খাজনা ও শুল্ক;
(২) বাংলাদেশে স্থায়ী স্থাপনা নেই এইরূপ কোম্পানির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হইবে না।”।