প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
পরিশোধ ব্যবস্থার অনুমোদন, লাইসেন্স, পরিচালনা, ইত্যাদি
১৩। পরিশোধ ব্যবস্থা সংক্রান্ত কোনো তথ্য নিম্নলিখিত ক্ষেত্র ব্যতীত প্রদান করা যাইবে না, যথা:—
(ক) বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিশোধ ব্যবস্থার আর্থিক শুদ্ধতা, স্বচ্ছতা, কার্যকারিতা বা নিরাপত্তা যাচাই ও নিশ্চিতকরণ;
(খ) প্রচলিত কোনো আইন অনুসারে তথ্য প্রাপ্তির অধিকার সম্পন্ন ব্যক্তি;
(গ) আদালত কর্তৃক প্রদত্ত আদেশ;
(ঘ) আন্তর্জাতিক কোনো চুক্তির অধীন বাংলাদেশের দায়-দায়িত্ব পালন; এবং
(ঙ) এই আইনের অধীন কোনো নির্দেশনা পরিপালন।