প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪

( ২০২৪ সনের ০৯ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

চেক, ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ও ইলেকট্রনিক মুদ্রা ইস্যুকরণ

চেক, ইত্যাদি

২৮।  চেকসহ অন্যান্য কাগুজে পরিশোধ দলিলের অর্থ পরিশোধের ক্ষেত্রে Negotiable Instruments Act, 1881 (Act No. XXVI of 1881) এর বিধানাবলি প্রযোজ্য হইবে :

তবে শর্ত থাকে যে, আন্তঃব্যাংক চেকসহ অন্যান্য কাগুজে পরিশোধ দলিল নিকাশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত এতদ্‌সংক্রান্ত প্রবিধান ও নির্দেশনা প্রযোজ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs