প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৫। (১) একাডেমির পরিচালনা ও প্রশাসন ইহার পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত থাকিবে।
(২) উপধারা (১) এর বিধান ক্ষুন্ন না করিয়া পরিচালনা পর্যদ নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা:-
(ক) একাডেমির কার্যক্রম তত্ত্বাবধান, পরামর্শ ও অনুমোদন প্রদান;
(খ) একাডেমির বাজেট অনুমোদন প্রদান;
(গ) একাডেমির বার্ষিক কার্যক্রম পর্যালোচনা, পরামর্শ ও অনুমোদন প্রদান;
(ঘ) জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম বাস্তবায়নের নিমিত্ত প্রশিক্ষণ কারিকুলাম ও গবেষণার ক্ষেত্র অনুমোদন।