প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা:-
(ক) সিনিয়র সচিব বা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন:
(খ) মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা;
(গ) মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঢাকা;
(ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
(ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি;
(চ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক মনোনীত উহার একজন মেম্বার ডাইরেক্টিং স্টাফ (এমডিএস);
(ছ) মহাপরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, ঢাকা;
(জ) অতিরিক্ত মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, ঢাকা;
(ঝ) চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা;
(ঞ) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ময়মনসিংহ বিভাগ;
(ট) পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়;
(ঠ) সরকার কর্তৃক মনোনীত অনধিক ৩ (তিন) জন প্রথিতযশা শিক্ষাবিদ যাহাদের মধ্যে ১ (এক) জন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক;
(ড) মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।
(২) উপধারা (১) এর দফা (ঠ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ০৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন:
তবে শর্ত থাকে যে, কোনো সদস্য সরকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন:
আরও শর্ত থাকে যে, সরকার, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে, উক্তরূপে মনোনীত কোনো সদস্যকে অব্যাহতি প্রদান করিতে পারিবে।