প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আইন, ২০২৪

( ২০২৪ সনের ১০ নং আইন )

একাডেমির কার্যাবলি

১০।  এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, একাডেমির কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহিত সমন্বয় করিয়া প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য চাহিদা ভিত্তিক এবং মৌলিক প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ, প্রশিক্ষণ কারিকুলাম ও সামগ্রিক উন্নয়ন, পরিমার্জন, বাস্তবায়ন, মূল্যায়ন এবং সনদায়ন;

(খ) প্রাথমিক শিক্ষার সহিত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা, গবেষণা জার্নাল এবং অন্যান্য প্রকাশনা সম্পাদনা ও প্রকাশ;

(গ) স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার, সম্মেলন, কর্মশালা ও সিম্পোজিয়াম আয়োজন;

(ঘ) প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারকে সহায়তা প্রদান; এবং

(ঙ) সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক যাচিত কার্যাবলি সম্পাদন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs