প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৫। উক্ত আইনের ধারা ৮ এর—
(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” শব্দগুলির পরিবর্তে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;
(খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” কমা ও শব্দগুলির পরিবর্তে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
(গ) উপ-ধারা (৪) এ দুইবার উল্লিখিত “বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” শব্দগুলির পরিবর্তে উভয় স্থানে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।