প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সরকারি, স্বায়ত্তশাসিত, 1[***] সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪

( ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশ )

সরাসরি নিয়োগের বয়সসীমা

আপাতত বলবৎ অন্য কোনো আইন, রাষ্ট্রপতির আদেশ, অধ্যাদেশ, বিধিমালা, প্রবিধানমালা, সংবিধি, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন,-

 

()   বাংলাদেশ সিভিল সার্ভিস এর সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ (বত্রিশ) বৎসর;

()   বাংলাদেশ সিভিল সার্ভিস এর আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ (বত্রিশ) বৎসর;

()   স্বায়ত্তশাসিত, 2[***] সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা "৩০ (ত্রিশ)" বা "অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বৎসর" উল্লেখ রহিয়াছে, সর্বত্র উক্ত বয়সসীমা "৩২ (বত্রিশ) বৎসর" প্রতিস্থাপিত হইবে;

()   প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা, ক্ষেত্রমত, প্রবিধানমালা বহাল থাকিবে


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs