প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে,—
(ক) "অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন” অর্থ এই অধ্যাদেশের ধারা ৪(খ) দ্বারা গঠিত অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন;
(খ) "আইন” অর্থ জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ৮ নং আইন);
(গ) "সচিব” অর্থ আইনের ধারা ২(ছ) তে সংজ্ঞায়িত সচিব;
(ঘ) "সংসদ সচিবালয়” অর্থ আইনের ধারা ২(ঠ) তে সংজ্ঞায়িত সংসদ সচিবালয়;
(ঙ) “সংসদ সচিবালয় কমিশন" অর্থ আইনের ধারা ২(ড) তে সংজ্ঞায়িত সংসদ সচিবালয় কমিশন;
(চ) “সংসদ বিষয়ক উপদেষ্টা" অর্থ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা; এবং
(ছ) "স্পীকার” অর্থ আইনের ধারা ২(জ) তে সংজ্ঞায়িত স্পীকার।