প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৩ নং আইন) এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ উপ-ধারা (৩ক) ও (৩খ) সন্নিবেশিত হইবে, যথা:—
“(৩ক) এই ধারার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বাছাই কমিটির সভাপতির অবর্তমানে বা অনুপস্থিতিতে কমিটির সভায় উপস্থিত সদস্যগণের সম্মতিতে যে কোন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন।
(৩খ) কেবল বাছাই কমিটির কোন সদস্য পদে শূন্যতা বা বাছাই কমিটি গঠনে ত্রুটি থাকিবার কারণে উহার কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না।"।