প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ০১ নং অধ্যাদেশ )

২০১২ সনের ৪৭ নং আইনের দ্বিতীয় তফসিল এর সংশোধন

৩।  উক্ত আইনের দ্বিতীয় তফসিল এর—

(ক) টেবিল-১ (আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত—

(অ) শিরনামা সংখ্যা ০৮.০২ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৩০" সংখ্যার পরিবর্তে "৪৫" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে;

(আ) শিরনামা সংখ্যা ০৮.০৪, ০৮.০৫, ০৮.০৬, ০৮.০৭, ০৮.০৮, ০৮.০৯ ও ০৮.১০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "২০" সংখ্যার পরিবর্তে "৩০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে;

(ই) শিরনামা সংখ্যা ২০.০৯ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "২০" সংখ্যার পরিবর্তে "৩০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে;

(ঈ) শিরনামা সংখ্যা ২৪.০১ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "৬০" সংখ্যার পরিবর্তে "১০০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে;

(উ) শিরনামা সংখ্যা ৩২.০৮, ৩২.০৯ ও ৩২.১০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "২০" সংখ্যার পরিবর্তে "৩০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে;

(ঊ) শিরনামা সংখ্যা ৩৪.০১ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "৪৫" সংখ্যার পরিবর্তে "৬০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; এবং

(ঋ) শিরনামা সংখ্যা ৩৪.০২ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "২০" সংখ্যার পরিবর্তে "৩০" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে;

(খ) টেবিল-২ (সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত—

(অ) শিরনামা সংখ্যা ২০.০৯ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "১০" সংখ্যার পরিবর্তে "১৫" সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে;

(আ) শিরনামা সংখ্যা ২২.০২ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:—

 

"২২.০২

 

২২০২.১০.০০

কার্বনেটেড বেভারেজ

 

[বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে নির্ধারিত মাত্রার উপাদান সম্বলিত পানীয় যাতে ক্যাফেইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ মিলিগ্রাম/প্রতি লিটার]

 

৩০

 

 

২২০২.৯৯.০০

বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে সংজ্ঞায়িত কার্বনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়

 

৪০

 

সংশ্লিষ্ট এইচ, এস, কোড

 

আর্টিফিসিয়াল / ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট ড্রিংকস (কার্বোনেটেড)

 

৩০

আর্টিফিসিয়াল / ফ্লেভার ড্রিংকস ও ইলেক্ট্রোলাইট ড্রিংকস (নন-কার্বোনেটেড)

১৫’’;

 

 

(ই) শিরনামা সংখ্যা ২৪.০২ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সামঞ্জস্যপূর্ণ নামকরণ কোড (H.S Code) ২৪০২.২০.০০ এর বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৬৬"  সংখ্যার পরিবর্তে "৬৭” সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে; এবং

(ঈ) শিরনামা সংখ্যা ৩২.০৮ হইতে ৩২.১০ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত "৫" সংখ্যার পরিবর্তে "১০” সংখ্যাটি প্রতিস্থাপিত হইবে;

(গ) টেবিল-৩ (সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবাসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা S১০০১ ও S০১২ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে যথাক্রমে নিম্নরূপ শিরনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-

"S০০১

 

S০০১.০০

 

হোটেল ও রেস্তোঁরা:

 

 

 

S০০১.১০

 

হোটেল: আবাসন, খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি হোটেলে মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোনো ধরনের "ফ্লোর শো" এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও)

 

৩০

 

S০০১.২০

 

রেস্তোঁরা: খাদ্য বা পানীয় সরবরাহকালে যদি রেস্তোঁরায় মদ জাতীয় পানীয় সরবরাহ করা হয় বা যে কোনো ধরনের "ফ্লোর শো" এর আয়োজন করা হয় কেবল ঐ সকল বিলের উপর (বৎসরে একদিনের জন্য করা হইলেও)

 

৩০

 

S০১২

 

S০১২.১০

টেলিফোন:

 

শুধুমাত্র মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা

 

২৩

 

 

S০১২.১৪

 

ইন্টারনেট সংস্থা: (আইএসপি)

 

১০’’

 

 


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs