সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ০৩ নং অধ্যাদেশ )

এই অধ্যাদেশ সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৮ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ

যেহেতু সংবিধানে বিচারকার্য পালনের ক্ষেত্রে সুপ্রীম কোর্টের বিচারকগণ স্বাধীন থাকিবেন মর্মে উল্লেখ করা হইয়াছে এবং উক্ত বিচারিক স্বাধীনতা নিশ্চিতকরণের স্বার্থে স্বচ্ছ নিয়োগ-প্রক্রিয়া প্রবর্তন করা আবশ্যক; এবং

যেহেতু সুপ্রীম কোর্টের বিচারক পদে নিয়োগ প্রদানের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ করিবার উদ্দেশ্যে বিধান প্রণয়ন করা সমীচীন প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু সংবিধানের অনুচ্ছেদ ৯৩ এর দফা () প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন জারি করিলেন:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। কাউন্সিল প্রতিষ্ঠা

৪। কাউন্সিলের সচিব

৫। কাউন্সিলের সভা

৬। কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি

৭। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ বিষয়ক সুপারিশ

৮। হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ বিষয়ক সুপারিশ

৯। আপীল বিভাগের বিচারক নিয়োগ বিষয়ক সুপারিশ

১০। প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান

১১। রাষ্ট্রপতি কর্তৃক বিচারক নিয়োগ, পুনরীক্ষণের অনুরোধ, ইত্যাদি

১২। বিশেষ বিধান

১৩। বাজেট

১৪। বিধি, প্রবিধান, ইত্যাদি প্রণয়নের ক্ষমতা

১৫। ফরম সংশোধনের ক্ষমতা

১৬। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

ফরম