প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে
(ক) “আপীল বিভাগ” অর্থ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ;
(খ) “কাউন্সিল” অর্থ ধারা ৩ এর অধীন গঠিত সুপ্রীম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল;
(গ) “চেয়ারপার্সন” অর্থ কাউন্সিলের চেয়ারপার্সন;
(ঘ) “প্রধান বিচারপতি” অর্থ বাংলাদেশের প্রধান বিচারপতি; এবং সংবিধানের অনুচ্ছেদ ৯৭ অনুসারে প্রধান বিচারপতির কার্যভার পালনকারী বিচারকও ইহার অন্তর্ভুক্ত হইবেন;
(ঙ) “ফরম” অর্থ এই অধ্যাদেশের ফরম;
(চ) “বিচার-কর্মবিভাগ” অর্থ সংবিধানের অনুচ্ছেদ ১৫২ এর দফা (১) এ সংজ্ঞায়িত বিচার-কর্মবিভাগ;
(ছ) “সদস্য” অর্থ কাউন্সিলের সদস্য;
(জ) “সংবিধান” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান;
(ঝ) “সুপ্রীম কোর্ট” অর্থ বাংলাদেশ সুপ্রীম কোর্ট;
(ঞ) “সুপ্রীম কোর্টের বিচারক” বা “বিচারক” অর্থ আপীল বিভাগের বিচারক, হাইকোর্ট বিভাগের বিচারক এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক;
(ট) “হাইকোর্ট বিভাগ” অর্থ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ।