প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৭। সংবিধানের অনুচ্ছেদ ৯৮ এর অধীন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে, এই অধ্যাদেশের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, কাউন্সিল–
(ক) উহার বিবেচনায় উপযুক্ত ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য নিজ উদ্যোগে সংগ্রহ করিতে পারিবে; ইহা ছাড়াও ফরমে প্রার্থীদের নিকট হইতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহ্বান করিবে;
(খ) সংবিধান, ধারা ৬ এর উপ-ধারা (২) ও উপ-ধারা (৩) এর দফা (ক) এ উল্লিখিত বিষয়াদি এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের বিধানাবলির আলোকে নিজ উদ্যোগে সংগৃহীত তথ্যাদি এবং দাখিলকৃত দরখাস্তসমূহ যাচাই-বাছাই করিবে;
(গ) উক্তরূপ যাচাই-বাছাইপূর্বক কাউন্সিলের বিবেচনায় যোগ্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করিবে;
(ঘ) দফা (গ) এ উল্লিখিত সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করিবে; এবং
(ঙ) উপরি-উক্ত কার্যধারা সমাপ্তির পর ধারা ৫ এর উপ-ধারা (৪) এর অধীন নির্ধারিত নিয়োগযোগ্য বিচারকের সংখ্যার অতিরিক্ত যুক্তিসংগত সংখ্যক প্রার্থীর নামসহ একটি তালিকা ধারা ৬ এর উপ-ধারা (১) অনুসারে সুপারিশ আকারে প্রণয়ন করিবে।