প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৮। সংবিধানের অনুচ্ছেদ ৯৫ এর অধীন হাইকোর্ট বিভাগের বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে, এই অধ্যাদেশের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, কাউন্সিল–
(ক) উক্ত ব্যক্তির যোগ্যতা নিরূপণের উদ্দেশ্যে ধারা ৬ এর উপ-ধারা (২) ও উপ-ধারা (৩) এর দফা (খ) এবং সংশ্লিষ্ট বিধানাবলিতে উল্লিখিত বিষয়াদি বিবেচনা করিবে; এবং
(খ) দফা (ক) এ উল্লিখিত তথ্যাদি বিবেচনাপূর্বক ধারা ৬ এর উপ-ধারা (১) অনুসারে সুপারিশ প্রণয়ন করিবে:
তবে শর্ত থাকে যে, সংবিধানের অনুচ্ছেদ ৯৮ এর বিধান সাপেক্ষে কাউন্সিল সুপ্রীম কোর্টের কোনো অতিরিক্ত বিচারকের মেয়াদ বৃদ্ধি করিবার সুপারিশ প্রদান করিতে পারিবে অথবা কোনো অতিরিক্ত বিচারক সংবিধানের অনুচ্ছেদ ৯৫ এর অধীন বিচারক হিসাবে নিয়োগ লাভের অনুপযুক্ত বিবেচিত হইলে কাউন্সিল তাহাকে উক্তরূপ বিচারক হিসাবে নিযুক্ত করিবার সুপারিশ করা হইতে বিরত থাকিতে পারিবে।